ডিসেম্বরের মধ্যেই ফোরজি : তারানা
বৈশাখী নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব।
ইতিমধ্যে ফোরজি নীতিমালায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী হিসেবে গত সপ্তাহে এ অনুমোদন দেন তিনি।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারানা হালিম।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা জনগণকে দিতে সক্ষম হব। আমাদের লক্ষ্য হচ্ছে নভেম্বরের মধ্যেই নিলাম সম্পন্ন করা। এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে। এর ওপর আমাদের হাত নেই।
তরঙ্গ টেকনোলজি নিউট্রাল বা প্রযুক্তি নিরপেক্ষ হবে উল্লেখ করে তারানা হালিম বলেন, এ তরঙ্গে টু-জি, থ্রি-জি এবং ফোর-জি এলটিই সেবা দেওয়ার জন্য ব্যবহার করা যাবে।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদারসহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed