Main Menu

গাজীপুরে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত এবং আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এসআই আইয়ূব আলী যুগান্তরকে জানান, শনিবার বেলা ২টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈরের বক্তারপুর এলাকায় একটি কাভার্ডভ্যান রেলক্রসিংয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়লে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এটিকে ধাক্কা দিয়ে এবং টেনে হিঁচড়ে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দু’জন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ট্রেনটির পরিচালক আলাউদ্দিন জানান, গেটম্যানবিহীন ওই রেলক্রসিংটিতে হঠাৎ এসে কাভার্ডভ্যানটি থেমে গেলে দ্রুত গতির ট্রেনটি নিয়ন্ত্রণে আনতে আনতে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই রুটে কয়েক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

Share





Related News

Comments are Closed