কনস্টেবলের বিরুদ্ধে নারী সহকর্মী ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী কনস্টেবল।
শনিবার (১৯ আগস্ট) রাতে শাহজাহানপুর থানায় ওই মামলা দায়ের করা হয়।
এজাহারে ওই নারী পুলিশ সদস্য অভিযোগ করেছেন, কয়েক মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে মালিবাগের হোটেল মৌচাকের ৬ষ্ঠ তলা ৬০৬ নম্বর রুমে নিয়ে যায় আরিফুল। সেই সময় জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল ওই নারী কনস্টেবলকে। তার অভিযোগের প্রাথমিক তদন্তের পর শাহজাহানপুর থানা পুলিশ তা মামলা হিসেবে লিপিবদ্ধ করেন।
জানতে চাইলে শাহজাহানপুর থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার দাস বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৩৪।
মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ওই নারীকে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed