Main Menu

সৌদিতে অারো ৫ হাজীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: এ বছরে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে আরো ৫ জন মারা গেছেন।

মক্কা বাংলাদেশ হজ অফিস বলছে, বাধর্ক্যজনিত এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ৫ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এনিয়ে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

তাঁরা হলেন চাঁদপুর সদর উপজেলার মোঃ জাফর আহমেদ (৬২), তার পাসপোর্ট নং BL0930817। ঢাকা জেলার দক্ষিণখানের শরিফা বেগম (৫২), তার পাসপোর্ট নং BM0686571, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আবুল কাশেম মো. শাহজাহান (৬১), তার পাসপোর্ট নং BM0668949। বগুড়া সদর উপজেলার আব্দুল গফুর শাহ (৬৭) তার পাসপোর্ট নং BN0122204 এবং মুন্সিগঞ্জ উপজেলার লৌহজং উপজেলার বিল্লাল হোসেন (৫৭), তার পাসপোর্ট নং AG4167554।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে এক লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

শুক্রবার পর্যন্ত সৌদিয়া এবং বাংলাদেশ বিমানের ১৭৬টি ফ্লাইটের মাধ্যমে ২৬ হাজার ২৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা বর্তমানে মক্কা এবং মদীনায় অবস্থান করছেন।

Share





Related News

Comments are Closed