জগন্নাথপুরে বৃদ্ধের আত্মহত্যা নিয়ে ধূম্রজাল
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের আত্মহত্যা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি আপোষে নিস্পত্তি হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের টিআরগাঁও গ্রামের উস্তার উল্লাহ ও তাঁর দ্বিতীয় স্ত্রী লিলমতি বেগমের মধ্যে সকেসের গ্লাস অন্যকে দেয়া নিয়ে ঝগড়া হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বয়োবৃদ্ধ উস্তার উল্লার (৭০) ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। উস্তার উল্লার প্রথম স্ত্রীর ছেলে সাজাদ মিয়া ও দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকির হোসেন লাশটি মাটিতে নামান।
সরেজমিনে দেখা যায়, উস্তার উল্লার পায়ে আঘাতের চিহৃ রয়েছে। ক্ষত স্থানে তাজা রক্ত ঝড়ছে। এ সময় উস্তার উল্লার দ্বিতীয় স্ত্রী লিমমতি বেগম, ছেলে সাজাদ মিয়া ও জাকির হোসেন দাবি করেন উস্তার উল্লাহ নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তারা সকালে উস্তার উল্লার সারাশব্দ না পেয়ে দরজা খোলে ঝুলন্ত লাশ দেখতে পান।
এক প্রশ্নের জবাবে উস্তার উল্লার স্ত্রী লিলমতি বেগম জানান, ঘাস কাটতে গিয়ে তিনি পায়ে আঘাত পেয়ে ছিলেন।
এদিকে, উস্তার উল্লার মৃত্যুর খবর পেয়ে দিরাই উপজেলার কামরিবিচ গ্রাম থেকে আসা উস্তার উল্লার চাচাতো ভাই হারুন মিয়াসহ তাদের লোকজন অভিযোগ করেন উস্তার উল্লাহ আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। তবে অবশেষে তাদের অভিযোগ টিকেনি। পরে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর মধ্যস্থতায় বিষয়টি আপোষে নিস্পত্তি হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়। এ সময় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি মিটিংয়ে ছিলাম। তবে খোঁজ-খবর নিচ্ছি।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed