টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর (এলেঙ্গা) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকালে ক্ষুদিরামপুর এলাকায় নীলফামারী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
« সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ২ (Previous News)
(Next News) শারীরিক সমস্যা বাড়ায় দুশ্চিন্তা »
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed