দেশের ৫৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৫৬ ইউনিয়ন পরিষদসহ (ইউপি) পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হচ্ছে।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
যেসব জেলায় নির্বাচন হচ্ছে সেগুলো হলো- ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed