Main Menu

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লইপুরা এলাকায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ শুক্রবার ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, মাহমুদা আক্তার (২২), তার দেড় মাস বয়সী সন্তান আফসার হোসেন ও সিএনজিচালিত অটোরিকশার চালক মনির হোসেন (৩০)।

আহত হয়েছেন, মাহমুদার স্বামী ইকরাম হোসেন (৪৬) ও সন্তান নাফিসা আক্তার (৬)।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক সন্তানসহ মাহমুদা ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিকশাচালক মনির মারা যান হাসপাতালে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর লরিচালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

Share





Related News

Comments are Closed