সুন্দরবনে তিন বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল ও শ্যানগরের গাবুরা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়েছে।
আটক বনদুস্যরা হলেন, খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান, একই গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন ও কয়রার গোলাখালী গ্রামের গাজী আবুল মোছেরের ছেলে মফিজুল ইসলাম নান্নু।
শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সাপখালী খালে অভিযান চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তলসহ আবুল হাসান ও জালাল হোসেন নামে দুই বনদস্যুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, গাবুরা খেয়াঘাট থেকে অস্ত্র সরবরাহকারী নান্নুকে আটক করা হয়।
আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Related News
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতাRead More
যশোর সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ বিজিবির, অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারRead More



Comments are Closed