পিকআপের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় রবিবার বেলা দেড়টার দিকে একটি পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় পিক-আপটি আটক করা যায়নি।
পুলিশ ও স্থানীয় জানা যায়, বেলা দেড়টার দিকে ঘটকচর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি পিক-আপ কলাগাছিয়া কাজের সাইড থেকে মাদারীপুরে আসার পথে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ইমামুর রহমান (ইমান খা) (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০) ঘটনাস্থলেই ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় পিক-আপটি আটক করা যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, নিহত ইমান খা সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি ও কুলপদ্ধি এলাকার মৃত রশিদ খানের ছেলে এবং ইমরান মাতুব্বর মহিষেরচর এলাকার মাওলা মাতুব্বরের ছেলে।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed