তাহিরপুরে ১২টি বোমা মেশিন ও সরঞ্জাম আটক
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী জাদুকাটা ও মাহারাম নদীতে পুলিশের বিশেষ অভিযানে বালু ও পাথর উওোলনে ব্যবহৃত পরিবেশ ধ্বংসকারী ১২টি বোমা মেশিন আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁনের নির্দেশে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার মধ্যরাতে উপজেলার সীমান্তনদী জাদুকাটা ও মাহারাম নদীতে পরিবেশ ধ্বংস করে বালু ও পাথর উওোলন কাজে ব্যবহৃত বোমা মেশিন আটক করতে অবস্থান নেন। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযানে নেমে ওই দুই নদীতে অবৈধভাবে চলে আসা ২৪ লাখ টাকার মুল্যের বোমা মেশিন ও বালু-পাথর উত্তোলনে ব্যবহ্নত সরঞ্জামাদি আটক করে থানায় নিয়ে যায়।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed