Main Menu

জিয়ার সমাধিতে খালেদাসহ বিএনপি নেতাদের শ্রদ্ধা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

মঙ্গলবার সোয়া ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ আরো অনেকে।

Manual2 Ad Code

সমাধিতে খালেদার শ্রদ্ধা জানানোর পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎসজীবী দল, মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তৃণমূল দল, ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর বিএনপির (উত্তর-দক্ষিণ) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

এদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওলামা দলের এই আয়োজনে শরিক হয়েছেন বেগম খালেদা জিয়া।

Manual6 Ad Code

ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম রেজা, মহানগর নেতা মাওলানা মহিবুবউল্লাহ মাসুমসহ সংগঠনের শতাধিক নেতা-কর্মী দোয়া ও কোরআন খতমে অংশ নিয়েছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code