শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে আন্দোলনরত মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নেয়। এক পর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে ম্যাটস শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিডিএমএসএ) এর ব্যানারে বেলা পৌনে ১১টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে স্লোগান দিতে দিতে শাহবাগ থানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেবার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। আর তখনই পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বঙ্গবন্ধু্ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেহেদি হাসান জানান, বিগত চার বছর আমরা ম্যাটস শিক্ষার্থীরা এ আন্দোলন করে আসছি। আমাদের একটাই দাবি তা হলো সুশিক্ষায় শিক্ষিত হবার দাবি। আমরা ডিপ্লোমা চিকিৎসকরা বারবার উচ্চ শিক্ষার দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলের দ্বারে দ্বারে ঘুরেও আমরা কোন সদুত্তর পাইনি। আজকে আমাদের চারটি দাবি নিয়ে এখানে আন্দোলন করছি। আমাদের প্রধান দাবি হলো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমাদের মনের দুঃখ ও সমস্যা প্রকাশ করতে চাই।’
আন্দোলনরত প্যারামেডিকেল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘নিরাপত্তা রক্ষার্থে ও রাস্তায় যানজট এড়াতে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করতে দেয়নি। বিশেষ করে আশেপাশে বেশ কিছু হাসপাতাল রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে রোগীদের অ্যাম্বুলেন্স চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্যই আমাদের প্রতিরোধ।
এদিকে, বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ফলে একজন অজ্ঞাত পথচারী আশঙ্কাজনকভাবে আহত হলে তাকে ঢাবির শিক্ষার্থীরা ঢামেকে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তাছাড়া এসময় ঢাবির টিএসসি ও শাহবাগ মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed