গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরপুর সিটি করপোরেশনের টঙ্গীর খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক।
বৃহস্পতিবার সকালে শিশুকে বাসায় রেখে বাবা-মা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। এক পর্যায়ে মুখে রুমাল চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।
শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই ওই ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশেপাশে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed