বলিউডের জনপ্রিয় ‘মা’ রিমা লাগু আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বলিউডের অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী ‘মা’ খ্যাত রিমা লাগু আর নেই। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হযে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
ভারতের ছোট ও বড় পর্দা—দুটোতেই সরব উপস্থিতি ছিল রিমার। বেশির ভাগ ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘সাজন’, ‘আশিকি’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কাল হো না হো’–এর মতো একাধিক সুপারহিট বলিউড ছবিতে মায়ের ভূমিকায় তার অসাধারণ অভিনয় দর্শকদের মনে গভীর দাগ কাটে।
প্রায় চার দশক আগে মারাঠা থিয়েটার থেকে অভিনয়জীবন শুরু করেন রিমা। ১৯৮৫ সালে দূরদর্শনের ধারাবাহিক ‘খানদান’-এর মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরুর আগে দু–একটি হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীমান-শ্রীমতি’ ও ‘তুতু ম্যায় ম্যায়’-এ তার অভিনয় মন জয় করে নেয় হাজার হাজার দর্শকের।
গত তিন দশকে শতাধিক ছবিতে অভিনয় করেছেন রিমা। তবে বেশির ভাগ ছবিতেই মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সত্তরের দশকে নিরূপা রায় আর নব্বইয়ের দশকে রিমা লাগু, বলিউড ছবির সবচেয়ে সফল এবং জনপ্রিয় ‘মা’। সূত্র: হিন্দুস্তান টাইমস অনলাইন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed