বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ ১৭ মে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। জাতিসংঘের অঙ্গ সংগঠন International Telecommunication Union (ITU) এর ১৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আইটিইউ এর ১৯৩টি সদস্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Big Data for Big Impact’।
বিশ্বায়নের এ যুগে উন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার হলো তথ্য ও টেলিযোগাযোগ ব্যবস্থা। বর্তমানে মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির অধিক।
বেতার যন্ত্র, টেলিভিশন, স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, অনলাইন সেবা, বিমান কিংবা জাহাজে ভ্রমণ সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান সম্ভব হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং আইটিইউ এর মহাসচিব বাণী প্রদান করেছেন। ওসমানী মিলনায়তনে আয়োজিত দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি।
এছাড়া দিবসটি উপলক্ষে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ডিজিটাল ডাটার আয়তন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশাল ডাটা ভান্ডারকে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের সব ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে সমাজ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
Related News
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসেরRead More
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More



Comments are Closed