জৈন্তাপুরে ২শ’ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জৈন্তাপুর থেকে ২শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ খালিককে আটক করা হয়। সে গোয়াইনঘাট উপজেলার নোয়াখেল গ্রামের মৃত তাহির আলীর পুত্র। ধৃত আব্দুল খালিক ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed