ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৭৫ সালের এই দিনে পদ্মা নদীর ওপর ৩ কিলোমিটার দীর্ঘ ৪০ মিটার প্রস্তের বাঁধ নির্মাণ করে ভারত। যার ১২৩টি পিলার ও ১২১টি দরজা রয়েছে।
ফারাক্কায় বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় চাঁপাইনবাবগঞ্জ অংশে পদ্মা নদী এখন মৃত প্রায়। নদীর নব্যতা হারানোয় বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ওপর। নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। মহানন্দা, পাগলাসহ আশপাশের কয়েকটি নদী এখন অস্তিত্ব হারাতে বসেছে।
১৯৭৬ সালের ১৬ মে মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক কানসাট রাজবাড়ী মাঠে এক জনসভায় বলেছিলেন, ফারাক্কা বাঁধ আমাদের জন্য মরণ ফাঁদ।
পদ্মা নদীর ওপর ভারতের এ বাঁধ তৈরি দেশের উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এটি শুধু চাঁপাইনবাবগঞ্জের নয়, উত্তরাঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে হরণ করেছে। কেড়ে নিয়েছে জীবন-জীবিকার শ্রেষ্ঠ উপকরণ পানি ব্যবহারের ন্যায্য অধিকার।
৪২ বছরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরবর্তী অঞ্চলে ব্যাপক নদী ভাঙন চলছে। পানিশূন্য হয়েছে এক সময়ের ভয়াল পদ্মা। ফলে জেলার অনেক অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। ফলে ব্যহত হচ্ছে কৃষি কাজ। এক সময় যে পদ্মায় জেলেরা রুপালী ইলিশ ধরত আজ সেই নদী মরা চর।
Related News
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসেরRead More
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More



Comments are Closed