সিলেটে পরিবহন ধর্মঘট সফলে প্রস্তুতি সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আগামী ২১মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি সফল করার লক্ষ্যে এবং সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭-এর অন্তর্ভুক্ত অটোরিক্সা স্ট্যান্ড জবরদখল করার পায়তারার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দক্ষিণ সুরমাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমমদ ফলিক। সভায় বক্তব্য রাখেন জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭-এর সভাপতি জাকারিয়া আহমদ, ইনছান আলী, শেকু, কয়ছর আহমদ মাখন, মামুনুর রশীদ, ট্রাক মালিক গ্রুপের নেতা পলক, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭-এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, ইজ্জাদ আলী, কাজী মনাই মিয়া, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি ২০৯৭-এর নেতা মতছির আলী, নুর উদ্দিন, নিখিল বাবু, সভায় স্বাগত বক্তব্য রাখেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সজিব আলী।
ধর্মঘটকে সামনে রেখে সভায় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন- সিলেট বিভাগের সড়ক পরিবহনকে রাহুমুক্ত করার জনন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কর্তৃক গৃহীত ২১ মের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও কর্মবিরতির সাথে সড়ক পরিবহনন মালিক শ্রমিক ঐক্য পরিষদের একাত্মতা পোষন, সড়ক পরিবহন আইন ২০১৭ এর মালিক শ্রমিক এর স্বার্থ পরিপন্থী ধারা উপধারা বাতিল করা, রাস্তায় গাড়ির কাগজপত্র চেকিংয়ের নামে নাজিরবাজারস্থ একটি বাড়িতে থেকে হাইওয়ে পুলিশের হয়রানী বন্ধ করা, প্রকৌশলী এজাজের অনৈতিক কর্মকান্ড ও শ্রমিক ইউনিয়নগুলি ভাঙার ষড়যন্ত্রসহ সকল প্রকার দখলবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed