ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেশ স্বাধীনের আগে ১৯৬২ সালে স্থাপিত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৩১ শয্যা থেকে ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নিত হলেও বাড়ানো হয়নি জনবল। অপ্রতুল জনবল নিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এম্বুলেন্স ও এক্সরে মেশিন দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে আছে।
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অপ্রতুল জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ২০ হাজার ২৮৫ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট থাকলেও অদ্যাবধি বাড়ানো হয়নি জনবল। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এ অপর্যাপ্ত জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে হচ্ছে উপজেলাবাসীকে। রোগীর চাপ দিন দিন বাড়ায় জনবল সংকটে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ। কর্তৃপক্ষের অবহেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উড়ানো হয়না জাতীয় পতাকা। রোগীরা অভিযোগ করে জানান, ২/১টি ওষধ দেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তার সকাল ১০টায় একবার আসেন। আমরা তো বিপদে পড়ে এখানে এসেছি, বাহির থেকে যদি ওষধ কিনতে হয় তাহলে সরকারী হাসপাতালে এসে আমাদের কি লাভ ।
ডোমার উপজেলা স্বাস্থ্য ওপ:প: কর্মকর্তা ডা: হিরম্ব কুমার জানান, আমাদের মেডিকেল অফিসারের পদ সংখ্যা ৮টির মধ্যে কর্মরত আছে ২ জন। এর মধ্যে একজন ট্রেনিং আর একজন ছুটিতে। জুনিয়ার কনস্যাটেন্ট পদ সংখ্যা ১০টি, কর্মরত আছে ৩ জন। উপ-স্বাস্থ্য কেন্দ্র ১০টির মধ্যে ডাক্তার আছে ৫ জন। সিস্টার পদ ১৪ জন, কর্মরত ৪জন। স্বল্প সংখ্যক ডাক্তার জনবল দিয়ে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২
Manual7 Ad Code স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতেRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০০৯
Manual6 Ad Code স্বাস্থ্য ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনেরRead More



Comments are Closed