ছাতকে হাওরে খাদ্য বিষক্রিয়ায় ৬ মহিষের মৃত্যু
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে হাওরের পানিতে ডুব দিয়ে খাদ্য খাওয়ায় বিষক্রিয়ায় একই পরিবারের ৬টি মহিষ মারা গেছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪এপ্রিল) বাতিরকান্দি গ্রামের মৃত আবদুল কাহারের পুত্র লিলু মিয়ার ৩টি মহিষ ও এর আগের দু’দিনে আরো ৩টিসহ মোট ৬টি মহিষ মারা গেছে। গত শনিবার (২২এপ্রিল) থেকে মহিষগুলো চিরাচরিত নিয়মে গ্রামের পার্শ্ববর্তী নাইন্দার হাওরে পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করে। এভাবে ৩দিনে মারা গেছে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৬টি মহিষ। যা- ছিল পরিবারের একমাত্র সম্বল। ঘটনার পর বাতিরকান্দি গ্রামসহ নোয়ারাই ইউপির অনেকেই পানিতে ইউরেনিয়ামের প্রভাবে এঘটনা ঘটেছে বলে দাবি করছেন। এভাবে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মারা গেছে হাঁস, মাছ, মহিষ, জলচর ও উভয়চরসহ গৃহপালিত আরো অসংখ্য প্রাণী।
এব্যাপারে লিলু মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফা ও আলতাফ মিয়া তালুকদার জানান, ৭টি মহিষের মধ্যে ৬টিই মারা যাওয়ায় পরিবারের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। হাওরের ঘাস খেতে গিয়ে এগুলো মারা যায়।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন (ডেইরী এন্ড পোল্ট্রি বিশেষজ্ঞ) ডাক্তার আবদুস শহিদ হোসেন বলেন, দুষিত কোন পদার্থের জন্যেই এঘটনা ঘটতে পারে। তবে এব্যাপারে আরো উচ্চ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ছাইফুল ইসলামের সাথে এধিকবার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্টRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More



Comments are Closed