খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: কলকাতার উদ্দেশ্যে খুলনা স্টেশন ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছাড়া হয়। এ ট্রেনে করে বেনাপোল পর্যন্ত যাচ্ছেন রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপিসহ সাধারণ মানুষ। ট্রেনটিতে রেলওয়ের পদস্থ কর্মকর্তারা যাত্রী হিসেবে রয়েছেন।
স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুর ইসলামসহ হাজারও উৎসুক জনতা। ইতিহাসের সাক্ষী হতে সাজানো ট্রেনটির সাথে সেলফি তুলেছেন উৎসুক অনেকেই।
ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। পথে সকাল ১০টায় বেনাপোল স্থল বন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন।
বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে এবং রোববার (০৯ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed