Main Menu

গোটাটিকরে বিষ্ফোরণ ঘটায় মৌলভীবাজারের জঙ্গিরা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিন সুরমার আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটায় মৌলভীবাজারের বড়হাটের জঙ্গিরা, এমনই মন্তব্য করেছেন পু‌লি‌শের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

Manual5 Ad Code

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

আইজিপি বলেন, সিলেটে জঙ্গি আস্তানার বাইরে বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে মৌলভীবাজারের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। মূলত আতিয়া মহলে অভিযান চলার সময় বিস্ফোরণ ঘটায় বড়হাটের জঙ্গিরা।

জঙ্গিবাদের উৎস সম্পর্কে তিনি বলেন, কারা ঘটাচ্ছে, কারা করছে আমাদের এই উৎসগুলো খুঁজতে হবে। তাদের অর্থদাতাদের খুঁজে বের করতে হবে।

Manual7 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা এখন এক রকম যুদ্ধের মধ্যে আছি। দেশে জঙ্গিদের দমন না করা পর্যন্ত থামবো না। আমাদের এসব অভিযান চলবে।

‘জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানে আমরা যাকে হারিয়েছি তার ক্ষতি পূরণীয় নয়’, বলেও মন্তব্য করেন বেনজীর।

এর আগে বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সবশেষ কর্মস্থল র‌্যাব সদর দফতরে। সেখানে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code