সেনা অভিযানের ভিডিও প্রকাশ করেছে আইএসপিআর
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সিলেটের আতিয়া মহলে চলমান ‘অপারেশন টোয়াইলাইটের’ কয়েকটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। আজ সোমবার আইএসপিআরের ওয়েবসাইটে এসব ভিডিও প্রকাশ করা হয়।
এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন। স্মরণকালের মধ্যে এটা সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী জঙ্গিবিরোধী অভিযান।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এ বাড়িটি গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়েছে। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে।
এদিকে সোমবার সকাল থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণ চলার মধ্যেই দুপুরের পর দুইজন সেনা সদস্য সাংবাদিকদের জানান, তারা ইতোমধ্যে দুই পাশের দেয়াল ভেঙে ফেলেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে অভিযানের পাঁচটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানেও প্যারা কমান্ডোদের হাতুড়ি ও কুড়াল দিয়ে দেয়াল ভাঙতে দেখা যায়। মানিক রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রোববার রাতে বেশ কিছু সময় চুপচাপ থাকালেও রাত পৌনে ২টার পর ওই বাড়ি থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।
সোমবার সকাল সোয়া ৬টার পর থেকে আবারও থেমে থেমে গুলি এবং বিস্ফোরণ চলতে থাকে বলে জানান তিনি। দুপুরের দিকে খানিকটা সময় বিরতি গেলেও বেলা ৩টার দিকে একটি বিকট বিস্ফোরণের পর ধোঁয়া দেখা উড়তে দেখা যায় পাঁচ তলা আতিয়া মহলের ওপরে। কযেকশ গজ দূরের এক বাড়ির বাসিন্দা জসিম জানান, শব্দের পর আতিয়া মহলের নিচতলা থেকে ধোঁয়া বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের গাড়িকে পানি দিয়ে আগুন নেভাতে দেখার কথা জানান তিনি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন….
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed