বাংলাদেশ থেকে ট্রেনে যাওয়া যাবে দার্জিলিং
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে সরাসরি ট্রেনে চেপে যাওয়া যাবে ভারতের দার্জিলিং। ৫২ বছর পর আবারও সচল হতে চলেছে ঢাকা-দার্জিলিং রেল যোগাযোগ। সম্প্রতি পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত এক প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে রেল বিভাগে। যা এখন যাচাই-বাছাই চলছে।
বাংলাদেশের নীলফামারী জেলার সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি। আর ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার পুরাতন স্টেশন হলদিবাড়ি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ স্টেশন দুটি ফের গমগম করবে যাত্রীদের ভিড়ে। ঢাকা থেকে সরাসরি দার্জিলিং পর্যন্ত স্থাপিত হবে রেল সংযোগ। এজন্য দু’দেশই আলাদা প্রকল্প হাতে নিচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ভারতের দার্জিলিংয়ের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি এবং হলদিবাড়ি সীমান্তের মধ্যে রেললাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ টাকা। ২০১৯ সালের জুনের মধ্যেই রেলপথটি নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অপরদিকে ভারত অংশের কাজ শিগগিরিই শেষ হবে। এছাড়া বাংলাদেশ-ভারত সব পুরাতন রেল লিংক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
জানা গেছে, চিলাহাটি-হলদিবাড়ি ইন্টারচেঞ্জ পয়েন্ট চালুর লক্ষ্যে চিলাহাটি অংশে ৭ কিলোমিটার এবং ভারতের হলদিবাড়ি অংশে ৩ কিলোমিটার রেলপথ পুনরায় নির্মাণ করা হবে। মোট ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ করলেই দু’দেশের মধ্যে এই করিডোরে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হবে।
রেল মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সরকার বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, বন্ধ হওয়া সেকশন পর্যায়ক্রমে পুনঃচালুর মাধ্যমে অবিচ্ছিন্ন রেল নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: জাগো নিউজ
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed