Main Menu

বিশ্বনাথে ৭ জুয়াড়ি আটক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে শুক্কুর আলী (৩৫), একই গ্রামের মৃত রুয়াব আলীর ছেলে আবদুল কুদ্দুছ (৩০), মৃত শেখ জমির আলীর ছেলে রুপা মিয়া (৩৯), কাঠলিপাড়া গ্রামের মৃত ঠাকুর মনি দাসের ছেলে শংকর দাস (২৫), একই গ্রামের তারু মিয়ার ছেলে শফিক আলী (৩০), মৃত আবদুুল আওয়ালের ছেলে আপতাব আলী (৩৭), ঘোড়াইল গ্রামের সুশান্ত পালের ছেলে অনন্ত বৈদ্য (২৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জোয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।
সাত জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed