Main Menu

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: কাজ না থাকা ও দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের জন্য ফের বন্ধ ঘোষণা করা হয়েছে বাহরাইনের ভিসা।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, বাহরাইনে কাজ না থাকায় হাজার হাজার প্রবাসী মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি না জেনে-বুঝে ফ্রি ভিসার নামে প্রতিদিন বাহরাইনে ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশিরা।

মমিনুর রহমান বলেন, ফ্রি ভিসায় এসে কাজ না পেয়ে ইতোমধ্যে অবৈধ হয়ে গেছেন হাজারো প্রবাসী। প্রতিদিন নতুন করে ভিসার দালালদের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ পরিস্থিতি মোকাবেলায় নতুন ভিসা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তবে কতদিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে তা নির্দিষ্ট করে জানাননি রাষ্ট্রদূত।

Share





Related News

Comments are Closed