Main Menu

ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ ট্রতিনিধি: ঝিনাইদহে রেল লাইন স্থপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মানের দাবিতে ঝিনাইদহ নাগরিক কমিটি বুধবার সকালে এ মানববন্ধন কর্মসুচের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১১ টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন কেরন।

এসময় ঝিনাইদহ নাগরিক কমিটির আহবায়ক আমির হোসেন মালিতা, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু, সাংবাদিক আজিজুর রহমান সালাম, কামরুজ্জামান পিন্টু, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মিত হলে এ জেলার মানুষ আরো সহজে দুরদুরান্তে যাতায়াত করতে পারবে। শিল্প উন্নত হবে এ জেলার উপর দিয়ে দ্রæত তারা রেল লাইন নির্মানের জন প্রধান মন্ত্রীর নিকট দাবি জানান।

Share





Related News

Comments are Closed