Main Menu

জগন্নাথপুরে দুই লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার হবিবপুর আশিঘর গ্রাম থেকে পুলিশ শনিবার সকালে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌরএলাকার হবিবপুর আশিঘর গ্রামের জমির উদ্দিনের মেয়ে ফারজানা বেগম (১৭) শুক্রবার রাতে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের বারান্দার তীর এর সঙ্গে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কাইমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একইদিন সকাল ১১টার দিকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, পৌরশহরের হাসিমাবাদ মৌজার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি গয়াছ আলীর মালিকাধীন ফিসারিতে ৩ মাস ধরে ধরে পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত হুসমত উল্লার পুত্র হিরন মিয়া নৈশপ্রহরীর কাজে কর্মরত ছিল। ওই ফিসারিতে আরো ৮জন নৈশ প্রহরীর দায়িত্বে কাজ করছেন। শুক্রবার রাতে হিরন মিয়া (২৭) কে নির্মমভাবে হত্যা করে লাশ ফিসারিতে ফেলে দেয় দূর্বৃত্তরা। ওই রাতে হিরনের সঙ্গে পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের ইসহাক আলী কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই ইসহাক কে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় পুলিশ ৩জন কে জিজ্ঞাসাবাদের জন আটক করেছে। আটককৃতরা হলেন কেশরপুর পশ্চিমপাড়া এলাকার আঙ্গুর মিয়া (৩৭), রাজু মিয়া (৩০) ও সুবেদ আলী (২৬)।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি। এ ব্যাপারে ৩ জনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রস্তুুতি চলছে।

Share





Related News

Comments are Closed