সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার
বৈশাখী নিউজ ডেস্ক: এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারকে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রনালয়ের এক পরিপত্রের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। ২১ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ১৯৮৮ সালে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন। তিনি এর আগে কলেজ পরিদর্শক, সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ১৯৫৯ সালের ৮ ফ্রেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন। তিনি গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও পিএইচজি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed