Main Menu

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধার তিন সন্তানকে হত্যার হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জমি ক্রয় করে প্রাণ হারানোর শঙ্কায় রয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম ওয়াতির আলীর তিন সন্তান। স্থানীয় রায়গড় ভটরপাড়া গ্রামের মরহুম মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে এস এ কয়েছ ও তার সহযোগীরা প্রতিনিয়ত এ হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওয়াতির আলীর সন্তানদের। এব্যাপারে তারা গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়রিও করেছেন।
মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা ওয়াতির আলীর বড় ছেলে মকছুদুর রহমান বলেন, ভাদেশ্বর মৌজার (জেএল নং-৭৫, দাগ নং-৪৬০৯) কিছু জমি ক্রয় করার লক্ষ্যে আমি গত ১২ জুলাই শাহীনা আক্তার জায়গীরদারের সাথে বায়নাপত্র (নং-২৪৯৬/২০১৬) সম্পাদন করি। আর এ বিষয়টি জানতে পেরে এসএ কয়েছ আমার বিরুদ্ধে ওঠেপড়ে লাগে। সে আমাকে হয়রানি করতে থাকে বিভিন্নভাবে। বিশেষ করে সে বিভিন্ন অফিস আদালতে আমি ও আমার ভাইসহ স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদান করে। এসএ কয়েছ স্থায়ী নিষেধাজ্ঞার জন্য সিনিয়র সহকারী জজ আদালত গোলাপগঞ্জ সিলেটে ২৪৬/২০১৬ স্বত্ত¡ মামলা দায়ের করেন। কিন্তু বিজ্ঞ আদালত গত ২৯ আগস্ট তার ওই আবেদন নাকচ করে দেন। পরবর্তীতে (৩ অক্টোবর ২০১৬ইং) আদালত উক্ত মামলা নিষ্পত্তিও করেন।
মকছুদুর রহমান বলেন, এরপরও ক্ষান্ত হননি এসএ কয়েছ। তিনি গত ২৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ (এমপি কেস নং-১২২১/১৬) করেন। অপরদিকে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকাদক্ষিণ সাব-রেজিস্ট্রারি অফিসে ওই জমির দলিল রেজিস্ট্রারি না হওয়ার জন্য একটি দরখাস্ত প্রদান করেন। তবে এসএ কয়েছের করা অভিযোগের সত্যতা না থাকায় ঢাকাদক্ষিণ সাব-রেজিস্ট্রারি অফিসের সাব-রেজিস্ট্রার গত ২৮ সেপ্টেম্বর আমাদের জমির দলিল (নং-৩৩৬৪/২০১৬) রেজিস্ট্রারি করে দেন। আর ওই দলিলের মাধ্যমে আমরা গোলাপগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) অফিসে জমির নামজারি করিয়ে তা ভোগদখল করছি।
মকছুদুর বলেন, এসএ কয়েছের সহযোগী তথা অন্যতম পরমর্শদাতা উপজেলার পূর্বভাগ ফকিরটুলা গ্রামের মরহুম আব্দুর রকিব জায়গীরদারের ছেলে মো. আব্দুল জলিল জায়গীরদার। কিছুদিন পূর্বে জলিল প্রবাস থেকে দেশে ফিরেন। তিনি গত ২৫ জুলাই সহকারী কমিশনার (ভ‚মি) অফিসে ও ২৬ জুলাই ভাদেশ্বর তপশীল অফিসে আমার বিরুদ্ধে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।
মকছুদুর রহমান বলেন, সহযোগী আব্দুল জলিল জায়গীরদারের প্ররোচনায় এসএ কয়েছ এলাকার প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় বিভিন্নভাবে হয়রানি করার পাশাপাশি ভয়ভীতিও প্রদর্শন করছে। তারা হুমকি দিচ্ছে গুম কিংবা হত্যা করার। এমনকি ছোট ভাই মাহবুবুর রহমান ও প্রবাসে থাকা অপর ভাই মোহাম্মদ এনামুর রহমান এনু দেশে ফিরলে তাকেও হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে কয়েছ ও তার সহযোগীরা।
এ অবস্থায় আব্দুল জলিল জায়গীরদার, এসএ কয়েছ ও তার সহযোগীরা যেকোনো সময় তাকে ও তার ভাইদেরকে হত্যা কিংবা গুম করতে পারে- এমন আশঙ্কা ব্যক্ত করে মকছুদুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাহবুবুর রহমান, তাজ উদ্দিন, বায়েছ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed