ইংরেজী ভাষা ও সাহিত্যে ভর্তি প্রসঙ্গে
প্রভাষক মাহবুবুর রউফ নয়ন : দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে, যা চলবে ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৫টি বিষয়ে অনার্সের কোর্স চালু আছে। যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থীবৃন্দের বিষয় পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বৃহত্তর সিলেট অঞ্চলের ৩২টি কলেজের মধ্যে মাত্র ১১টি কলেজে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের অনার্স কোর্স চালু রয়েছে। সব মিলিয়ে আসন সংখ্যা হলো ৮৪৫। যা মেধাবী শিক্ষার্থীদের চাহিদার তুলনায় খুবই নগন্য।
শিক্ষার্থীদের সুবিধার জন্য কোন কলেজে কতটি আসন রয়েছে তা নিম্নে দেওয়া হলো :
এমসি কলেজ এ আসন সংখ্যা ১৭০, সিলেট সরকারী মহিলা কলেজ ৯০, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ ৫০, বিয়ানীবাজার সরকারী কলেজ ৫০, ঢাকা দক্ষিণ (গোলাপগঞ্জ) কলেজ ৫৫, দক্ষিণ সুরমা কলেজ ৫৫, কানাইঘাট সরকারী কলেজ ৫০, মৌলভীবাজার সরকারী কলেজ ১৩৫, মৌলভীবাজার মহিলা কলেজ ৫০, বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ কলেজ ৯০, সুনামগঞ্জ সরকারী কলেজে ৫০টি আসন রয়েছে।
ইংরেজী ভাষা ও সাহিত্যের ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধশালী। যে সকল শিক্ষার্থী ইংরেজী ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে চায় তাদেরকে অবশ্যই ইংরেজী বিষয়ে পর্যাপ্ত মৌলিক জ্ঞান থাকতে হবে। অন্যথায় ইংরেজী ও ভাষা সাহিত্যের সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানা তাদের জন্য দূরুহ হয়ে পড়বে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed