টাঙ্গুয়ার হাওরে নৌ-যাত্রা ও উৎসব সফলে মতবিনিময় সভা
হাবিব সরোয়ার আজাদ/মিলাদুর রহমান,সুনামগঞ্জ থেকে: ওয়ার্ল্ড হেরিটেইজ অব রামসার সাইট মাছ গাছ আর পাখিদের অভয়ারন্য খ্যাত ভারতের মেঘালয় পাহাড়ের কুলঘেষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদুল আযহার ছুটির পর পরই ১৬-১৭ ( শুক্র-শনিবার) সেপ্টেম্বর শুরু হচ্ছে দু’দিন ব্যাপী নৌ-যাত্রা ও উৎসব। নৌ-যাত্রায় ভ্রমন পিপাসু আর পর্যটকদের মিলন মেলার মধ্য দিয়ে মুলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রæত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক পর্যটন কেন্দ্রের অবকাঠামো দ্রæত গড়ে তোলার দাবি তুলে ধরার পাশাপাশি মানুষের মিলনমেলায় এটি উৎসবে পরিণত হবে।
এ নৌ-যাত্রা ও উৎসবকে সফল করার জন্য জেলা শহরের একটি রেষ্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে মতবিনিময় সভায় বক্তব্য তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
মতবিনিময় সভায় দু’দিন ব্যাপি বর্নাঢ্য নৌ-যাত্রা ও উৎসবকালীন সময়ে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের নিরাপক্তা, থাকা -খাওয়া ও সার্বিক বিষয়ে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম থাকছে বলে জানানো হয়। এছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককের অনুষ্ঠােেন যাতায়াত, থাকা-খাওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও অবহিত করা হয়।
মতবিনিময় সভা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বুরহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন আহমদ, কয়লা আমদানি কারক মোস্তাক আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজিষ্ট্রেশন ফি বাবদ ২৫০০ টাকা জমা দিয়ে দেশের যে কোন স্থান থেকে তাহিরপুর এসে টাঙ্গুয়ার হাওরে দুই দিনের নৌ-যাত্রা ও উৎসবে অংশ নিতে পারবেন। প্রথম দিনে নৌ-যাত্রায় ৪টি লঞ্চ, অর্ধতাধিক ইঞ্জিন চালিত ট্রলার থাকবে। এছাড়াও হাওরে ভাসমান মঞ্চ তৈরী করে জোস্না রাতে আলোচনা সভার পাশাপাশি দেশের গুনী শিল্পীরা রাতভর সঙ্গীত পরিবেশন করবেন।
উৎসবের দ্বিতীয় দিন মেঘালয় পাহাড়ের বুক চিরে বেড়িয়ে জাদুকাঁটা নদীর পশ্চিম তীরে বারেক টিলায় দিনব্যাপী আলোচনা সভা ও আদিবাসী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। নৌ-যাত্রা ও উৎসবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, থানার ওসি মো. শহীদুল্লাহ সহ পুলিশ-বিজিবি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নৌ-যাত্রা ও উৎসবে অংশ নেয়ার জন্য যে কেউ ২৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রয়োজনীয় যোগাযোগের জন্য ০১৭১৬৯৩৭৯২৩, ০১৭১৪১১৯৫১, ০১৯২৭৯৩৭৪১১ এই তিনটি সেল ফোনের নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানার জন্য পর্যটক ও ভ্রমণ পিপাসুদের প্রতি আহবান জানানো হয়েছে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed