নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আজ রোববার দুপুরে পিএসসির কমিশনের বৈঠকে এ ফল অনুমোদন করা হয়। কিছুক্ষণের মধ্যে ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, এ বছরের ২৮ মার্চ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজ তার ফলাফল প্রকাশ করা হলো। ৫ মাস ৬ দিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হলো। আমরা ২৯ কার্যদিবসে ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছি। প্রতিদিন প্রায় ৪০০ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে।
পিএসসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করেছিলেন ২৮ হাজার ৬৩ জন। ৩ জুন ছিল প্রাথমিক বাছাই পর্ব পরীক্ষা। এতে ১১ হাজার ৪৩০জন অংশ নেন। উত্তীর্ণ হন ১১ হাজার ৯৫জন। তাদের মধ্যে থেকে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১২৫ জনের ফল স্থগিত আছে।
সম্প্রতি নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed