বিএনপি নেতা ফজলুর রহমান পটল আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলুর রহমান পটলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ২০০১-২০০৬ বিএনপি-জামায়াত জোট সরকারে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে বিএনপি সরকারের সময় ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফজলুর রহমান পটল ১৯৭৫ সালের আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগদান করেন।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed