Main Menu

ধর্মপাশায় যাত্রীবাহী ট্রলারডুবিতে নিহত ১

সুনামগঞ্জ সংবাদদাতা : প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজার সংলগ্ন ধারাম হাওরে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আব্দুস ছাত্তার (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রেলস্টেশন সংলগ্ন ট্রলারঘাট থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে ট্রলারটি তাহিরপুর উপজেলার টেকেরঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল সাড়ে ১১টার দিকে ট্রলারটি ধারাম হাওরের ওপর দিয়ে জয়শ্রী বাজারের কাছে পৌঁছলে প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন ওই হাওর থেকে আব্দুস ছাত্তার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদ এ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed