Main Menu

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হন। এ সময় ট্রাকের চালকসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Share





Related News

Comments are Closed