Main Menu

বালাগঞ্জে জামায়াত নেতা তোফাজ্জুল গ্রেফতার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জামায়াত নেতা তোফাজ্জুল আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বালাগঞ্জ উপজেলাধীন বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও নসিওরপুর গ্রামের মৃত আছলিম আলীর ছেলে। বুধবার দুপুরে গোয়ালাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় । বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed