ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিন ৪দিন ধরে নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদের মোয়াজ্জিন সোহেল রানা (২২) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার জুম্মার নামাজের পর একটি কালো রংয়ের হাইয়েজ গাড়িতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোহেল রানা ঝিনাইদহ সদর উপজেলার কামারকুন্ডু গ্রামের নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে সোহেল রানার ভাই মাসুদুর রহমান ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মাসুদুর রহমান জানান, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি কালো রংয়ের হাইয়েজ গাড়ি মসজিদের সামনে এসে দাড়ায়। এ সময় সোহেল রানার সাথে কিছু অজ্ঞাত ব্যক্তি কথা বলেন।
এ ঘটনার পর থেকেই সোহেল রানাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। পরিবারের ধারণা কথা বলতে বলতে ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে সোহেল রানাকে।
মাসুদুর রহমান আরো জানান, আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সোহেল রানাকে খোজ করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি।
উপশহর পাড়া পাবলিক হেলথ জামে মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমান চৌধূরী জানান, গত ৮/৯ মাস ধরে সোহেল রানা মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার বিকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে উদ্ধারের জন্য চেষ্টা করবো।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed