তাহিরপুরে ৭ ইউপিতে ভোটের লড়াইয়ে ২০ চেয়ারম্যান প্রার্থী
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের সীমান্তঘেষা ও হাওরাঞ্চল অধ্যূষিত তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং গণসংযোগ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। ৬ষ্ঠ ধাপে ৪ জুন শনিবার উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
গত ২০ মে প্রতীক বরাদ্দের পর পরই চেয়ারম্যান প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা এবং গণসংযোগ চালিয়েছেন তাতে সাধারণ ভোটারগণের ধারণা উপজেলার ৭ ইউনিয়নে ৫০ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নামার পর ইতিমধ্যেই মূল প্রতিদ্বন্ধিতা উঠে এসেছেন এবং নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে সরব হয়ে উঠেছেন ২০ চেয়ারম্যান প্রার্থী।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে সাধারন ভোটারদের সাথে আলাপ কালে জানা যায়, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি ও স্বতন্ত্র সহ ৫ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মূলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে দ্বি-মুখী। সীমাান্তঘেষা ও হাওর সমৃদ্ধ এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল হোসেন খাঁ (নৌকা) ও বিএনপির দলীয় প্রার্থী খসরুল আলমের (ধানের শীষ) মধ্যে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্ধিতা হবে।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী আবুল হোসেন খাঁ ৩ বার চেয়ারম্যান থাকায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় এলাকার সাধারন ভোটারদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকার পাশাপাশী দলের দু’বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনে আবারো বিজয়ী হওয়ার ব্যাপারে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। অপরদিকে, বিএনপির দলীয় প্রার্থী খসরুল আলম নবাগত প্রার্থী হলেও ভোটের মাঠে তার রয়েছে ক্লীন ইমেজ। খসরুল আলমের পিতা প্রয়াত সুরুজ আলী এবং বড় ভাই মর্তুজ আলী এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হওয়ায় এবং এলাকার সাধারন ভোটারদের নিকট খসরুল আলমের গ্রহণযোগ্যতা থাকায় ভোটের লড়াইয়ে তিনিও শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। ভোটের মাঠে এ ইউনিয়নে সাধারন ভোটাররা পরিবর্তনের ইঙ্গিত বইছেন অনেকটা নীরবে। সেই সাথে সীমান্তবর্তী এলাকার ভোটারদের ভোট যদি খসরুল আলম বেশী টানতে পারেন তবে বিজয়ী হওয়ার পথ অনেকটা নিশ্চিত রয়েছে এ প্রার্থীরও।
উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি, দু’দলের বিদ্রোহী ও স্বতন্ত্র সহ ৬ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে ত্রি-মুখী। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের দলীয় প্রার্থী বিশ্বজিৎ তালুকদার (নৌকা) ও বিএনপির দলীয় প্রার্থী আলী আহমদ মুরাদ (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মহসিন রেজা মানিকের (আনারস) মধ্যে ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতা হবে।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন- বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ তালুকদার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় এবং এলাকার সাধারন ভোটারদের নিকট তার গ্রহনযোগ্যতা থাকায় ভোটের মাঠে অনেকটা সুবিধা জনক অবস্থানে থাকার পরও আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী হিসাবে কয়েস আহমদ (মোটর সাইকেল) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় নির্বাচনে নিজের পুন:রায় বিজয়ী হওয়ার দৌড়ে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বিশ্বজিৎ সরকারকে। অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী আলী আহমদ মুরাদ (ধানের শীষ) সাধারণ ভোটারদের নিকট নিজের গ্রহনযোগ্যতার কারনে নির্বাচনী মাঠে বিজয়ী হওয়ার ব্যাপারে অনেকটা ভালো অবস্থান গড়ে তুললেও বিএনপি’র অপর বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ তালুকদার (ঘোড়া) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় কিছুটা বিপাকে পড়লেও ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিএনপির দলীয় আলী আহমদ মুরাদ।
এদিকে অ্যাডভোকেট মহসিন রেজা মানিক স্বতন্ত্র (আনারস) প্রার্থী হিসাবে নিজের ব্যাক্তিগত ইমেজ ও আঞ্চলিকতার টানে ভোটের মাঠে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলে তিনিও ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন।
উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়নে আওয়ামীলীগ- বিএনপি, দু’দলের একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র সহ ১০ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে চর্তুমুখী । এ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইউনুস আলী ( নৌকা) , বিএনপির দলীয় প্রার্থী আজহার আলী ( ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুস ছালাম (চশমা) ,বর্তমান চেয়ারম্যান বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী সবুজ আলমের (ডোল) মধ্যে ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতা হবে।
এলাকার সাধারন ভোটাররা জানিয়েছেন, বিগত নির্বাচনে আজহার আলী বর্তমান ইউপি চেয়ারম্যান সবুজ আলমের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে মাত্র ১১৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এ বছর আজহার আলী বিএনপির দলীয় প্রার্থী হওয়ায় নির্বাচনে নিজ দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকার পরও ভোটের মাঠে বিজয়ী হওয়ার ব্যাপারে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী আবদুস ছালাম নিজের ব্যাক্তিগত ইমেজ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হকের ভগ্নিপতি হওয়ার সুবাধে এলাকার সাধারন ভোটারদের নিকট তার নিজের একটি ভালো অবস্থান তৈরী করে তিনিও উঠে এসেছেন ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায়। বিএনপির দলীয় মনোনয় না পেলেও বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সবুজ আলমের পিতা প্রয়াত ইউপি চেয়ারম্যান এম,এ জাহের দু’বারের চেয়ারম্যান ছিলেন এ ইউনিয়নে। প্রয়াত পিতা ও তার ব্যাক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে নিজের এলাকায় একটি ভালো অবস্থান তৈরী করে নির্বাচনী মাঠে তিনি উঠে এসছেন মুল প্রতিদ্বন্ধিতায়। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় ইউনুস আলী দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে এলাকার সাধারন ভোটারদের নিকট বিনয়ী ও ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন। দলের অপর বিদ্রোহী প্রার্থী আবদুস সাক্তার (টেবিল ফ্যান) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও ভোটের মাঠে বিজয়ী হওয়ার ব্যাপারে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইউনুস আলী।
উপজেলার বড়দল উওর ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি ও আওয়ামীলীগের দু’বিদ্রোহী প্রার্থী সহ ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে ত্রি-মুখী। আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন (নৌকা) ও বিএনপির দলীয় প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (ধানের শীষ) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া (ঘোড়া) এ তিন প্রার্থীই ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসছেন।
ইউনিয়নের একাধিক ভোটাররা জানিয়েছেন, আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন নির্বাচনী মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে আসলেও দলের অপর বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করায় বেশ কিছুটা বিপাকে রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী জামাল উদ্দিন। দলীয় কর্মী -সমর্থক এবং এলাকার সাধারন ভোটারদের সমর্থন নিয়ে পুন:রায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী হয়ে উঠেছেন এ প্রার্থী ও তার সমর্থকরা। বিএনপির দলীয় প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম নিজের ব্যাক্তিগত ইমেজ, দলীয় নেতাকর্মীদের সমর্থন এবং সাধারন ভোটারদের নিকট নিজের গ্রহযোগ্যতাকে পুঁজি করে ভোটের লড়াইয়ে ইতিমধ্যে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন। বিএনপি প্রার্থী আবুল কাশেম নির্বাচনী ভোটের লড়াইয়ে বিজয়ী হবেন এমন সরব আলোচনা রয়েছে এলাকার সাধারন ভোটারদের মুখে মুখে। অপরদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া দলীয় নেতাকর্মীদের একাংশের নিরব সমর্থন ও এলাকার সাধারন ভোটারদের নিকট নবাগত প্রার্থী হিসাবে বেশ কিছুটা গ্রহনযোগ্যতা তৈরী করে নির্বাচনী দৌড়ে ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন।
উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি-জাতীয়পার্টি, আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সহ ৬ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে দ্বি-মুখী। বালি-পাথর ব্যবসা, বাণিজ্যিক কেন্দ্র , নৌ-শ্রমজীবী এবং কৃষি নির্ভর ইউনিয়ন হিসাবে এ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন (নৌকা) দলীয় নেতাকর্মীদের সমর্থন ও এলাকার সাধারন ভোটারদের নিকট নিজের গ্রহনযোগ্যতার উপর নির্ভর করে ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন। এলাকার সাধারন ভোটাররা জানিয়েছেন, দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন নিজাম উদ্দিনের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের পুত্র মোর্শেদ আলম ( ঘোড়া)। এ কারনে নিজাম উদ্দিনের পুন:রায় বিজয়ী হওয়ার পথে কিছুটা প্রভাব পড়ার আংশকা করছেন ভোটারদের কেউ কেউ। আবার অনেক ভোটার মনে করেন, নিজের যোগ্যতা, মেধা ও কৌশলকে কাজে লাগিয়ে যেভাবে ভোটারদের দ্বারে দ্বারে নিজাম উদ্দিন প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন তাতে সাধারন ভোটাররা তাকেই পুন:রায় নির্বাচিত করবেন বলে ভোটের মাঠে সরব আওয়াজ উঠেছে। অপরদিকে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী আফতাব উদ্দিন ( আনারস) নির্বাচনী মাঠে নিজের বিজয়ী হওয়ার ব্যাপারে বেশ সুবিধাজনক অবস্থান রয়েছেন। আফতাব উদ্দিনের পিতা প্রয়াত আলহাজ্ব জয়নাল আবেদীন তিন বার এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এক সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন মৃত্যুবরণ করার পর তার জেষ্ঠ পুত্র রাখাব উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। প্রয়াত পিতা ও বড় ভাইয়ের ইমেজকে কাজে লাগিয়ে ও নবাগত প্রার্থী হিসাবে এলাকার সাধারন ভোটারদের নিকট আফতাব উদ্দিন নিজের যে গ্রহনযোগ্যতা ইতিমধ্যে সৃষ্টি করেছেন তাতে তিনি ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসেছেন। এলাকার সাধারণ ভোটারদের কারো কারো ধারণা নিরব ভোটের মাধ্যমে শেষ পর্য্যন্ত আফতাব উদ্দিনেরও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আফতাব উদ্দিনের চাচা প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিনের পুত্র আবু সায়েম বিএনপির দলীয় প্রার্থী (ধানের শীষ) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও শেষ পর্য্যন্ত ভোটের মাঠে তেমন একটা প্রভাব ফেলতে পারেননি বলেই ধারণা করছেন সাধারন ভোটাররা।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি, আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সহ ১১ চেয়ারম্যান প্রার্থী নির্বচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে চর্তুমুখী। এ ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন (ধানের শীষ), আওয়ামীলীগের দলীয় প্রার্থী প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার (চশমা), আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী স্বপন কুমার দাস (ডোল), এ চার প্রার্থী ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসছেন।
উপজেলার বালিজুরী ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পার্টি ও বড় দু’দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী সহ ৮ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলেও মুলত এ ইউনিয়নে ভোটের লড়াই হবে দ্বি-মুখী। এ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান (নৌকা) পুন:রায় বিজয়ী হওয়ার জন্য ভোটের মাঠে রয়েছেন অনেকটা সুবিধাজনক অবস্থানে। এলাকার সাধারন ভোটাররা জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরপর টানা তিন বারের চেয়ারম্যান থাকার সুবাধে বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারন ভোটারদের নিকট নিজের গ্রহযোগ্যতার যে বলয় তৈরী করেছেন সেই বলয়কে পুঁজি করে আবারো তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন এমন সম্ভাবনাই ফুটে উঠেছে ভোটের মাঠে। অপরদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে আবদুল জহুর (আনারস) দলের একাংশের নেতাকর্মীদের সমর্থন ও নিজের এলাকায় আঞ্চলিক বলয় সৃষ্টি করে তিনিও ভোটের মাঠে মুল প্রতিদ্বন্ধিতায় উঠে এসছেন। বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ফেরদৌস আলম (ধানের শীষ) নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করলেও ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াৎ হোসেন (ঘোড়া) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় নির্বাচনী মাঠে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন বিএনপির দলীয় প্রার্থী ফেরদৌস আলম।
শেষ পর্য্যন্ত উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কারা নির্বাচিত হয়ে আসছেন শনিবার ভোট গ্রহনের দিন ফলাফল প্রাপ্তির পূর্ব মুহুর্ত পর্যন্তই অপেক্ষা করতে হবে।
Related News
ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার
Manual1 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুরRead More
২১ দিন পর সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলন প্রত্যাহার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবেRead More



Comments are Closed