Main Menu

সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে। এর আগে আরও দুই কিশোরী ও এক নার্সের মৃত্যু হয় এ রোগে।

এই তরুণীকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও তার উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে।

Manual3 Ad Code

এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে হাম সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুমাইয়া (১৮ বছর ৮ মাস) মৌলভীবাজারের জুড়ী উপজেলার আব্দুল মতিনের কন্যা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

Manual2 Ad Code

জানা গেছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code