Main Menu

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

Manual2 Ad Code

আবারও দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছে।

Manual7 Ad Code

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকাল ৭টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে।

এর একদিন আগেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার (১৯ জুলাই) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।

মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই দুটি প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।

বিশেষ করে খুজেস্তান, কেরমানশাহ ও হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো বেশি ঝুঁকিতে থাকে।

Manual8 Ad Code

বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা কম হলেও অগভীর গভীরতায় সৃষ্ট কম্পন বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, এ ধরনের ভূমিকম্প ভূপৃষ্ঠে বেশি অনুভূত হয় এবং জনবসতিপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code