গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন শহরে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবির পরই গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে নতুন দফার এ হামলা শুরু হয়।
বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, সেটিকে আরও দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য।
এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণ হয়েছে।
আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের জাস্কে অন্তত তিনটি এবং সিরিকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বেড়ে যায় এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed