Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ১০০

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া আবু সাঈদ (৯ মাস) সুনামগঞ্জের ছাতক উপজেলার সাহাব উদ্দিনের ছেলে। সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

এ নিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১০০ জনে দাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছুঁইছুঁই।

Manual7 Ad Code

রোববার (১৯ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫৪৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে চার শিশুর, বাকিরা উপসর্গে।

বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত মৃত্যুর দিক থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় আক্রান্ত ২৮৭ জন শিশু, মৃত্যু হয়েছে ৪৪ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট জেলায় আক্রান্ত ১৮০ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ ছাড়া হবিগঞ্জ আক্রান্ত ৫৫ জন, মৃত্যু হয়েছে ৮ জনের, মৌলভীবাজার জেলায় ২২ জন শিশু আক্রান্ত এবং ১১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী সুনামগঞ্জ জেলার। দুর্গম হাওর অঞ্চল ও অসচেতনতার কারণে ওই এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে আরও ৮৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ শিশু ভর্তি হয়েছে। বাকি ১২ জন বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান আজ সকালে এদিনকে জানান, রবিবার (১৯ জুলাই) তাঁর হাসপাতালে নুতন আরও ২৮ জন শিশু ভর্তি হয়েছে। যাদের অনেকেরই নানা শারিরীক জটিলতা রয়েছে। রোববার সকাল পর্যন্ত তাঁর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ৯৬ জন রোগী ভর্তি রয়েছে।

Manual3 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code