দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী-২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২৫ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে এবং ৩৩ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
Related News
৩১টি অ্যাপ ব্যবহার নিয়ে জরুরী সতর্কতা জারি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নানা গ্রুপেরRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশRead More



Comments are Closed