সিলেটে অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার ডিজেলসহ তিনজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিম মিয়া (৩৬) ও জাকির হোসেন (৩৫)। তারা সবাই এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ধোপাগুল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আটককৃতদের নিজ বাড়িতে ড্রামে করে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ডিজেল মজুদ করার ঘটনায় তিনজন আটক আছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More



Comments are Closed