Main Menu

সিলেটে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

জানা যায়, সিলাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Share





Related News

Comments are Closed