সিলেটে ১৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালককে আটক করা হয়।
রোববার (৮ মার্চ) জালালাবাদ থানা পুলিশের একটি দল মইয়ারচর এলাকার বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. ফাইনূর রহমান সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানার মূল ফটকের সামনে পাকা সড়কে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় ময়মনসিংহ-ট-১১-০৫৩৫ নম্বরের একটি হলুদ রঙের ট্রাক থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
এ সময় ট্রাকের চালক মো. রাশেদ আলী (৪৮)-কে আটক করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকড়ি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানায়, পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed