সিলেটে ২৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রবেশমুখের পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১১ বস্তা ভারতীয় শাড়ি, ১৪ বস্তা ভারতীয় Clope-G Cream, ৮৮ প্যাকেট Tim Tim Baby Eyewear চশমা, ৬০ প্যাকেট Super Baby Eyewear চশমা এবং ৩০ প্যাকেট Tony Baby চশমা। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা।
এ সময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-১১-৪৫৮৫) জব্দ করা হয় এবং ভ্যানের চালক সাদিকুর রহমান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার মংলিরপাড় গ্রামের খুরশেদের ছেলে।
শনিবার সকালে এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed