সিলেটে আগুনে পুড়লো বসতঘর,৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তালতলা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed